https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৭ মে ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৌলতপুরে টোকেন চৌধুরীর আনারস মার্কার গণজোয়ার

প্রতিবেদক
Saiful Islam
মে ১৭, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর আনারস মার্কার গণজোয়ার উঠেছে। বুলবুল আহমেদ টোকেন চৌধুরী উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি। দিনরাত এক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। উপজেলার সকল ইউনিয়নেই চালাচ্ছেন জনবহুল প্রচারণা। ভোটারদের পক্ষে আনতে যাচ্ছেন ধর্মীয় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। উপস্থিত হয়ে চাচ্ছেন দোয়া, সমর্থন ও ভোট। পাড়া-মহল্লা, হাটবাজার ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। নিয়মিত করছেন উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা।

ইতোমধ্যে উপজেলার সব ইউনিয়নেই আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটাররা আনারসের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন। উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে প্রায় সকলেই আনারসের জন্য ভোট চাচ্ছেন।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফ উদ্দিন রিমন বলেন, এবার উপজেলার সর্বত্রই আনারসের গণজোয়ার উঠেছে। আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ও বিএনপির প্রার্থী না থাকায় মানুষ দলমত নির্বিশেষে বুলবুল আহমেদ টোকেন চৌধুরীই ভোট দিবেন। চূড়ান্ত বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-পর্যালোচনা। কে হবেন দৌলতপুর উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান? এ নিয়ে জনগণের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। গ্রাম ও শহরের চায়ের আড্ডার প্রধান আলোচলা আসন্ন উপজেলা নির্বাচন। এ নিয়ে চলছে ভোটারদের নানা বিশ্লেষণ। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন করবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিবেন।

উল্লেখ্য, আগামী ২১ দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত