https://www.facebook.com/shirsokhabor/
Monday , 7 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরের বাসিন্দা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

নাটোর প্রতিনিধিঃ

 

নাটোরের বাগাতিপাড়া পৌর এলাকার নওশেরা মহল্লার মোঃ আমিরুল ইসলাম টিপু’র ছোট ছেলে আসিউল ইসলাম সবুজ (২৫)ও তার স্ত্রী শোভা (২০)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এস আই শফিকুল ইসলাম জানান, সবুজ ও তার স্ত্রী শোভা ঢাকা থেকে নাটোরের বাগাতিপাড়ায় তাদের নিজ বাড়িতে মোটরসাইকেল করে যাচ্ছিল। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব পাশে এলে অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়। মরদেহ দুইটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার।

সর্বশেষ - আন্তর্জাতিক