https://www.facebook.com/shirsokhabor/
Monday , 15 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান এ আবেদন করেন।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। সে সময় ডিবি জানায়, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।

সম্প্রতি টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।

জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর রোববার রাতে তাকে ডিবিতে নেয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর রোববার সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে পরে রাত ৮টার দিকে বের হয়ে যান। তবে জিমে তিনি পুলিশের কাউকে দেখেননি।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেয়া হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পাবনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

দৌলতপুরে ড. মুহাম্মদ ফজলুল হকের ৫ তম মৃত্যু বার্ষিকী পালম

নীলফামারীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচার।

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক

ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি

বাবুগঞ্জে সাপের কামড়ে জেলা যুব অধিকার পরিষদের নেতা আবু সায়েমের মৃত্যু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শোক প্রকাশ

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা