https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 15 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে গোদাই ব্রিজের নিচ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাটোরে গোদাই ব্রিজের নিচ থেকে রাহুল হোসেন নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের গোদাই ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী রাহুল হোসেন সদর উপজেলার মদন হাট গ্রামের বেলাল হোসেনের ছেলে ও এসএসসি পরিক্ষার ফল প্রত্যাশী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ, সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেলে বাড়ী থেকে বের হয় রুহুল। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত শুরু হলে রাহুল বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুর করেন। কিন্তু কোথাও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

আজ দুপুর ১২ টার দিকে স্থানীয় গোদাই ব্রিজের নিচে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাহুলের মরদেহটি শনাক্ত করে। প্রাথমিক ভাবে নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি এটি হত্যা না রেল দূর্ঘটনাজনিত মৃত্যু। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে রেল লাইনে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি: প্রেস সচিব

জামালগঞ্জে ঢেউটিন কিনতে গিয়ে ঢেউটিনের বান্ডিল গায়ের ওপর পড়ে বিএনপি নেতার মৃত্যু, আহত ৩

তাহিরপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

২২ দেশ ঘুরে বাবুগঞ্জে ‘পেঁপে বিপ্লব’, কোটি টাকার উদ্যোক্তা সুমন

নাটোরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, ২০০ ছুঁইছুঁই

সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দের জোয়ারে বাসছে নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রছাত্রীরা।

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

মুক্ত বিশ্বকোষের রুদ্ধ দুয়ার-১: জুলাই শহীদদের নাম-নিশানা মুছে ফেলছে উইকিপিডিয়া