https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 7 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জামালগঞ্জে ঢেউটিন কিনতে গিয়ে ঢেউটিনের বান্ডিল গায়ের ওপর পড়ে বিএনপি নেতার মৃত্যু, আহত ৩

জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে ঢেউটিনের বান্ডিলের আঘাতে বিএনপি নেতা এনামুল হক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ফেকুল মাহমুদপুর গ্রামের খুরশেদ মিয়া, কান্দাগাঁও গ্রামের আবু লেইছ ও চান্দেনগর গ্রামের তুহিন। শনিবার বিকালে এই ঘটনা ঘটেছে।

নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর (মাইজহাটি) গ্রামের মরহুম আব্দুল মান্নানের দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে কারেন্টের বাজারের সাদিয়া ট্রেডার্স নামক একটি দোকানে ঢেউটিন কিনতে যান এনামুল হক। দোকানে টিন দেখতে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া একাধিক ঢেউটিনের বান্ডিল তিনি টান দিলে হঠাৎ করে সেই বান্ডিল তার ওপর পড়ে যায়। এতে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে জামালগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জানান, নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঢেউটিন কিনতে গিয়ে হঠাৎ টিন পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বললেন, ঢেউটিন দেখতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপি নেতাকে ‘আ.লীগ বলে’ তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ

মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

সরিষাবাড়ীতে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন পৌর-মেয়র মনির উদ্দিন 

নোয়াখালীর চৌমুহনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল ছাত্রশিবির

রাজশাহীতে সাবেক পুলিশ সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্কুলের কমিটি গঠন কেন্দ্র করে হামলার শিকার দুই শিক্ষক

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

সরিষাবাড়ীতে নির্বাচনী আচরন বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতিকের জরিমানা আদায়