https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে নির্মাণাধীন স্কুল ভবনের পাইলিংয়ের গর্তে পড়ে শিশু নিহত।

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২১, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার বাসুদেবপুর গ্রামের নির্মাণাধীন একটি বিদ্যালয়ের পাইলিংয়ের গর্তে পড়ে তাসকিনুর রহমান নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাসকিনুর রহমান ওই গ্রামের রিপন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। রোববার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলার সময় ওই শিশু গর্তে পড়ে যায়। এ সময় তার বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
ফায়ার সার্ভিস কর্মী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে পৌঁছান। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুঁড়ে রাখা ওই গর্তটি অন্তত ২০ ফুট গভীর হবে বলেও জানান এই ফায়ার সার্ভিসকর্মী।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কেউ কোনো মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জের সন্তান তুর্য্য অধিকারী হলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা

নেত্রকোণা’র আটপাড়ায় আওয়ামিলীগ এর শান্তি সমাবেশ অনুষ্টিত

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

স্মৃতির আঙিনায় এসএসসি ২০১৯ ব্যাচ: জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

মমিনুর রহমানের কবিতা “মাতৃ মায়ের বুকে”

Çevrimiçi Kumarhaneler En İyi Online Casino Sitelerini Ka

Çevrimiçi Kumarhaneler En İyi Online Casino Sitelerini Ka

“Alguma Análise Da Casa De Apostas Para Usuários Brasileiro

“Alguma Análise Da Casa De Apostas Para Usuários Brasileiro

লংগদুতে গঙ্গা দেবীর আরাধনায় নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ শুরু

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী