https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুনামগঞ্জে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিকলীগের শ্রদ্ধা

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে
সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সেলিম আহমদ এর নেতৃত্বে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সহ সভাপতি আবু হানিফ, সহ সভাপতি মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, মঈদুল হাসান সোহেল,, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন শরীফ, প্রচার সম্পাদক রাধু রায়, পৌর শ্রমিকলীগ আহবায়ক আবু সালেক, সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ প্রমুখ।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সেলিম আহমদ বলেন, ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল। সে দিন বঙ্গবন্ধু কারাগারে ছিলেন বিধায় তিনি সেদিনের সমাবেশে উপস্থিত থাকতে পারেননি। তবে সিদ্ধান্ত তার নেতৃত্বেই হয়েছিল। এই ইতিহাস অনেকে জানে না। কিন্তু জানার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার ত্বরিত সিদ্ধান্তের কারণে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছেলের বিয়ের দিনে বাড়িতে মেয়ে বিয়ের দাবিতে অনশন

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আরএমপি’র বিশেষ সভা অনুষ্ঠিত

আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

রাণীশংকৈলে হালচাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

লালপুরে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

একযোগে এনসিপির ৮৭ নেতার পদত্যাগ

লিবিয়া আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত 

‘কিছুদিনের মধ্যেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তির আইন প্রণয়ন হচ্ছে’: আইন উপদেষ্টা

সাতক্ষীরার শ্যামনগরে মহাসমারোহে জন্মাষ্টমী পালন