https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্যামনগরে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২১, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম কামরুল হায়দার (নান্টু)  সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস।  ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সমাজসেবক বাবুলাল মন্ডল প্রমুখ। কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসির সদস্যসহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিকে একটি মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা কী স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৪টি দলে বিভক্ত হয়ে সবাই তাদের স্বপ্ন উপস্থাপন করেন এবং বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন তা তুলে ধরেন। স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের স্থায়িত্বশীল মান উন্নয়নে কমিউনিটির সংযোগের জন্য শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করবে ভাব বাংলাদেশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘হিরোইজম দেখিয়েছে, জিরো হয়েছে’: পারভেজ হত্যার আসামিদের নিয়ে আদালত

লংগদুতে ব্যাংক পাড়ায় বাড়তি নিরাপত্তা জোরদার

মা বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে সানাউল্লাহ

খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারের ট্রাক শ্রমিক সমিতির উদ্যোগে একটি জমকলো ফুটবল খেলার আয়োজন।

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

কিশোরগঞ্জে ইউএনও হিসেবে যোগ দিলেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন ফরম সংগ্রহ

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

সবুজ আকনের নেতৃত্বে জয়নুল আবেদীনের ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ