https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন ফরম সংগ্রহ

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন ফরম সংগ্রহ

বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আলামিন চিশতী, বরিশাল জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মন হায়দার, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা রিপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান, জাতীয় পার্টি নেতা মিন্টুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নেতাকর্মীরা জানান, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রদান নিয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইকবাল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

এ সময় তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পার্টির প্রার্থী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও সমান সুযোগ নিশ্চিত করা হলে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাও রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের দুই নেতা তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গোলাম কিবরিয়া টিপুকে গত বছরের ১৫ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বরিশালে একটি এবং রাজধানীতে জুলাই আন্দোলন–সংক্রান্ত একটি হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তিনি জামিন পেলেও একটি মামলায় জামিন না হওয়ায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে রাজারহাটে হরতালের কোনো প্রভাব নেই

নাটোরের লালপুর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৪ ঘর

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

বাবুগঞ্জে সেলিমা রহমান এমপির পক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ

ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে ভাতিজাকে পিটুনি

নীলফামারীর জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার।

নোয়াখালীর চৌমুহনীতে নিরাপদ বন্ধু সংঘের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই?: জি কে গউছ

শরতের আগমনে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক অপরূপ পর্যটন কেন্দ্র