https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১৫, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

​নিজস্ব প্রতিবেদক, নলছিটি:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ দুধারিয়া গ্রামে পৈতৃক জমিতে ফার্মঘর নির্মাণ ও বৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে একটি নিরীহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি এবং তথ্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ নূর হোসেন আকন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী নূর হোসেন আকন জানান, তিনি তার পৈতৃক সম্পত্তিতে একটি কৃষি খামার (ফার্মঘর) নির্মাণের উদ্যোগ নিলে প্রতিবেশী হাসিবুর রহমান ওরফে রাকিব, সাইফুল ও জুয়েল ওরফে বাবু দীর্ঘক্ষণ ধরে বাধা প্রদান করে আসছিলেন। এমনকি জমির সীমানা নির্ধারণেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিবাদ এড়াতে নূর হোসেন তার জমির মাঝখানে ঘর নির্মাণ করেন। পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক বিদ্যুৎ সংযোগের আবেদন করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংযোগ দিতে বাধা দেয়। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা নিয়ম অনুযায়ী কারও ক্ষতি না করে সংযোগ প্রদান করেন।

অভিযোগ রয়েছে, বৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়ার জেরে গত ৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে নূর হোসেন আকন ও তার ছেলে মনির হোসেনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। হামলায় তারা আহত হন এবং ওই রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন পুলিশ ও সাংবাদিকরা তদন্তে গেলে অভিযুক্তদের স্বজন ইউসুফ আকন ও তার স্ত্রী ও সাইফুল আকনের মাতা সাংবাদিকদের ওপর পুনরায় চড়াও হন। একই রাতে অভিযুক্তরা পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে ফার্মঘরে হামলা করতে আসলে প্রাণভয়ে নূর হোসেন আকন পালিয়ে বরিশালে আশ্রয় নিতে বাধ্য হন।

নূর হোসেন আকন আরও অভিযোগ করেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। পরবর্তীতে সেই নিউজের ছবি এডিট করে বিভিন্ন নামিদামি নিউজ পোর্টালের লোগো বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির আকনের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। অথচ সংশ্লিষ্ট নিউজ পোর্টাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ধরণের কোনো সংবাদ প্রকাশ করেনি এবং লোগো ব্যবহারের বিষয়টি সম্পূর্ণ জালিয়াতি।

ভুক্তভোগী পরিবার জানায়, “আমরা আমাদের নিজস্ব জমিতে কাজ করতে গিয়ে আজ হামলার শিকার। আমাদের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির যে নাটক সাজানো হয়েছে, তা মূলত বিদ্যুৎ সংযোগ ও জমি সংক্রান্ত বিরোধ থেকে মানুষের দৃষ্টি সরানোর অপকৌশল মাত্র। আমরা প্রশাসনের কাছে এই ভুয়া অপপ্রচারকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।

এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে নূর হোসেন আকন নলছিটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অপপ্রচারের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু।

বরিশাল-৩ আসনে  ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা অনিশ্চিত

সীতাকুণ্ডে দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে লাউখেতের গাছ কেটে ক্ষতিসাধন, কৃষকের বুকফাটা আহাজারি

নেত্রকোনায় অতি বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন

নোয়াখালীর বেগমগঞ্জে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার-৪

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফাঁসাতে চায় লতিফ সিন্ডিকেট

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু।