https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্ত্রী হত্যা মামলায় আসামি বেলাল হোসেন গ্রেফতার

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ৯, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে নাটোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৯ নভেম্বর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি মো. বেলাল হোসেন (৩৫) বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ী গ্রামেন মৃত সোহরাব মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, মো. বেলাল হোসেন মাছের ব্যবসা করার জন্য স্ত্রীকে এনজিও থেকে টাকা তুলে দিতে বলে। পরে স্ত্রী দুইটি এনজিও থেকে দেড় লাখ টাকা লোন নিয়ে স্বামীকে দেন। পরবর্তীতে স্বামী বেলাল হোসেন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরকীয়া প্রেমের বিষয়টি স্ত্রী জানতে পেরে বেলালকে বললে তিনি ক্ষীপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন। পরে গত ২০১৯ সালের ৩১ মার্চ ভোরে বোনের মৃত্যুর খবর পেয়ে তার ভাই ছুটে আসেন। এসে দেখতে পান তার বোনের জিহ্বা বের করা অবস্থায় রয়েছে। বোনের মৃত্যুর বিষয় স্বামী বেলালের কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে চুপ থাকেন। পরে বোনের মরদেহ নিয়ে যেতে চাইলে আসামি মো. বেলাল হোসেন বাধা দেন। এবং দ্রুত মরদেহ দাফনের ব্যবস্থা করেন। পরে নিহতের ভাই বাদী হয়ে বিজ্ঞ আদালতে মো. বেলাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মো. বেলাল হোসেন (৩৫) হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে আসামিকে নাটোর পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এনসিপিসহ চার দলের নতুন জোটের ঘোষণা আজ

দীর্ঘ প্রতিক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে চালু হলো সুনামগঞ্জের রানিগঞ্জ সেতু।

দেড় লাখ টাকা’র ডলার কিনে মিলেছে প্যাকেটে মোড়ানো ভিম সাবান!

সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩ পালিত

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

গোমস্তাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নিখোঁজ যুবকের পায়ের রগ কাটা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

বঙ্গবন্ধু সাধারণ মানুষের অর্থনৈতিক বঞ্চনার কথা বলেছেন : সাবেক গভর্নর আতিউর রহমান 

দোয়ারা বাজারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি