https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 27 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. নুরুজ্জামান দিলিপ শেখ (৪২)।আজ মঙ্গলবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের সুরুজ মেম্বারের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দিলিপ উপজেলার গফরগাঁও ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যবসায়ী মো. নুরুজ্জামান দিলিপ শেখ মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে সুরুজ মেম্বারের মোড়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পরিস্থিতির অবনতি হলে দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শুধু আমিই না, অনেক নায়িকাই টিকটক করে: দীঘি

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামায়াতের প্রার্থী ইউসুফ

গোপালগঞ্জে ভিন্ন চিত্র, ভোটার উপস্থিতি নেই বললেই চলে

নরসিংদীতে দুর্বৃত্তরা  রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাংবাদিকের গাড়ি।

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

ঘরের ভিটেমাটি কেটে নিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ডোমারে উপভোগীদের সাথে সংসদ সদস্যে’র মতবিনিময় সভা

লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

(NUSF) এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।