https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নৌকার জন্য দোয়া চাইলেন মাহি

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করব। তাই আপনাদের এলাকার মেয়ে হিসেবে আমার সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার জন্য ও নৌকার জন্য দোয়া করবেন। যেন এই আসনে নৌকার জয় হয়। তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার ডাকবাংলোর সামনে এক পথসভায় এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করব। যদি আমি মনোনয়ন পায়। সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের এলাকার মেয়ে আমি। তাই আপনাদের কাছে আমার অধিকার রয়েছে। আর যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, সবাই মেয়ে মানুষ আর আমিও মেয়ে মানুষ। আপনারা নিশ্চিয় মেয়ের সঙ্গেই থাকবেন। এ সময় গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরদিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের ৫ আসনে উপনির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত।

নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

গোমস্তাপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

লালমনিরহাটে সাবেক এমপির ভাইকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পাগল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলাদাভাবে ৪ শতাধিক গরীর নারীপূরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাবনায় কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আইভি রহমান বেঁচে আছেন তার কর্মযজ্ঞে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম