তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রসাশন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, তাহিরপুর থানা, আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালি শেষে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শুক্রবার ভোরে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
এসময় উপজেলা ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা এবং পরে উপজেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রত্যক্ষ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলের প্রধানের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত মুক্তিযুদ্ধা, এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
নানা আয়োজনে মধ্য দিয়ে সুনামগঞ্জে বিজয় দিবস পালিত
সুনামগঞ্জ প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
শুক্রবার প্রথম প্রহরে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা যুবলীগ, ছাত্রলীগ, এলজিইডি, সড়ক ভবন, মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: দিদারে আলম চৌধুরী , পুলিশ সুপার মো: এহসান শাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,পৌরসভার মেয়র নাদের বখত,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবু আলম জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ,প্রমুখ ।
নেতৃবৃন্দরা বলেন ১৯৭১ সালের আজকের ঐদিনে ত্রিশ লাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে পাকিস্থানীয় তৎকালীন শাসকগোষ্টির কবল থেকে দেশকে মুক্ত করে স্বাধীন করা হয়েছিল। স্বাধীনতার ৫১ বছরে ও রাজনৈতিক হানাহানি,দেশপ্রেমের অভাবে এই দেশটি আজো তার কাংঙ্গিত লক্ষ্যে পৌছতে পারেনি। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার দলকে রাষ্ট্রিয় ক্ষমতায় রাখলে দেশ যেমন তার অভিষ্ট লক্ষ্যে পৌছতে সক্ষম হবে তেমনি পাকিস্থানীয় ভাবধারার স্বাধীনতা বিরোধী জঙ্গীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিনষ্ট করতে মাথাচাড়া দেয়ার সাহস করতে পারবে না বলে অভিমন তাদের।
জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
ছাতকে জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলা চরমহল্লা ইউপির জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীতে অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম,উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কর, সিনিয়র সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম,সহকারী শিক্ষক মাও শাহানুর আলী, সহকারী শিক্ষক গওছুল আলম, সহকারী শিক্ষক হযরত আল মামুন, সহকারী শিক্ষক সুনির্মল পুরকায়স্থ, সহকারী শিক্ষক গোবিন্দ রায়, সমাজ সেবক আব্দুস সোবহান,দুদু মিয়া, মোহাম্মদ ফয়ছল আহমেদ,সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম,জুবায়ের আলম, মোঃ জবর আলী,পরিক্ষার্থীরাসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
নানা আয়োজনে কুবিতে বিজয় দিবস পালিত
কুবি প্রতিনিধি:
নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) র্যালি শুরু হওয়ার আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিনটি উদযাপন শুরু হয়।
এরপর সকাল ১০ টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ১০ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। এরপর কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনেরা পুষ্পস্তবক অর্পণ করেন।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্ভোদন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন বিভাগ, সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শহিদের স্মরণ করে ও বিজয় দিবসের তাৎপর্যতা নিয়ে নিয়ে বক্তব্য রাখেন।
এরপর বিজয় দিবস উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ে ৫টি আবাসিক হলসমূহে উন্নত খাবারের আয়োজন করা হয়। এছাড়া বিকাল ৪ টা থেকে ৭ঃ৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।
নবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
পরবর্তীতে স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী দপ্তর এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ।
এরপর নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনছার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজার সভাপতিত্বে অভিবাদন গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন ।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
মনোহরদীতে জাতীয় পতাকা উত্তোলনে সরকারী-বেসরকারী অফিসে চরম শৈথিল্য
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসে মনোহরদী সদরের বেশ কিছু সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন হতে দেখা যায়নি। আবার বেশ ক’টি ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে৷ উঠেছে রীতিমতো অবমাননাকর ভাবে। মনোহরদী সদরের মাত্র ২ কিঃ মিঃ রাস্তায় ঘুরে আজ ১৬ ডিসেম্বর বেলা ৩ টার দিকে এ চিত্র মিলেছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মতো একটি জাতীয় দিবসে মনোহরদীতে জাতীয় পতাকা উত্তোলনে চরম অবহেলা ও শৈথিল্য লক্ষ্য করা গেছে। আজ ১৬ ডিসেম্বর দুপুর ৩ টার দিকে মনোহরদী উপজেলা সদরের মাত্র ২ কিঃ মিঃ রাস্তা ঘুরে একটি ভয়ানক চিত্র প্রত্যক্ষ করা গেছে। দিবসটি উপলক্ষে সব সরকারী-বেসরকারী অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সরকারী নির্দেশনা রয়েছে। তথাপি মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবন,জনতা ব্যাংক ভবন,
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক ভবনসহ বেশ কিছু ভবনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলিত হতে দেখা যায়নি।এ ব্যাপারে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদুর রহমান জানান,যার উপর পতাকা উত্তোলনের দায়িত্ব ছিলো তাকে জিজ্ঞেস করে এক্ষুনি জানছেন তিনি।আবার সোনালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভবনসহ বেশ অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হতে গেছে খুবই অবমাননাকর ভাবে। এর মধ্যে সোনালী ব্যাংকের দোতলা ভবনের একটি জানালা পথে বাঁশের একটি জীর্ন অংশে পতাকা বেঁধে রাস্তার উপর কাত করে দায়সারা ভাবে ফেলে রাখতে দেখা যায়।এ ব্যাপারে সোনালী ব্যাংক মনোহরদী শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষন করা হয়।তিনি বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করে জানান, খোঁজ নিয়ে এক্ষুনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।একই অবস্থা মনোহরদী বাজারে সদ্য উদ্বোধন করা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা ভবনের।সেখানেও দায়সারাভাবে একটি বাঁশের কাঠিতে পতাকা বেঁধে রাস্তার উপর কাত করে ফেলে রাখা হয় ।এ সব বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান,এ হেন একটি জাতীয় দিবসে এ রকম ঘটে থাকলে তাহবে খুবইঅনাকাঙ্ক্ষিত।
এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তিনি।
গোমস্তাপুরে মহান বিজয় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫১ বছর পূর্তিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ পালিত।
দিবসটি পালন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
শুক্রবার (১৬ডিসেম্বর) সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে কর্মসূচির সমূহে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ও ড. কাউসার আহমেদ প্রমূখ।
এবং পরে সন্ধ্যার পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজয় দিবসে সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগ,উপজেলা প্রশাসন,বিএনপি,সামাজিক সংগঠন শোভা যাত্রা,পুষ্প মাল্য অর্পন করে শ্রদ্ধা জানায়।
রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজলা আওয়ামী লীগের বিশাল শোভা যাত্রা পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে স্হানীয় সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সিনিয়র যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ,যুগ্ন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাঈদ মিয়া,ইউনিয়ন সভাপতি মোঃ খোরশেদ আলম,আওয়ামী লীগ নেতা রতন মিত্র,বিজয় চক্রবর্তী,উপজলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারী এস এম জিলানীসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ অংশ গ্রহন করেন। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা করে সমাপ্ত ঘোষনা করেন।
এছাড়া উপজেলা প্রশসনের উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মিথুল নেতৃত্বে উপজরলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলমসহ সকল অফিসারবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সেক্রেটারী লিটন কুমার চৌধুরী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েতের নেতৃত্বে ফুল নিবেদন করে। তাছাড়া উপজেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন,রাজনৈতিক দল শহীদ মিনারে ফুল নিবেদন শ্রদ্ধা করে।