https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 16 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কয়রায় বেদখল খাল ফিরে পেল ইজারাদার।

মোঃ বায়জিদ হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় দখল হয়ে যাওয়া সরোয়ার খালী ঘের গ্রামবাসীর সহযোগিতায় ফিরে পেল জমির প্রকৃত মালিকেরা। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় গ্রামবাসীদের সহযোগিতায় দখল হয়ে যাওয়া ঘেরটি পুনরায় ফিরে পেয়েছেন প্রকৃত মালিকেরা।

জমি মালিকদের পক্ষে ঘেরমালিক আবুল হাসনাত রিজভী বলেন,
আমি মাসুদ, হরি,গোপাল মিলে দীর্ঘদিন যাবত জমির প্রকৃত মালিকদের নিকট থেকে ইজারা নিয়ে, ইজারার সমুদয় টাকা পরিশোধপপূর্বক
মৎস্য ঘের করে আসছিলাম, আমি গত ২৩ জুন তারিখ অর্থাৎ আড়াই মাস আগে ঘের থেকে একটু বাইরে থাকায় স্থানীয় মাসুম বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঘেরটি দখল করে নেয়। আমি দীর্ঘ দিন পরে জমির মালিক ও স্থানীয়দের সহযোগিতায় আমার ঘেরটি পুনরায় দখলে নিয়েছি।
জমি মালিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কয়রা উপজেলার সর্ব দক্ষিণে আলোচিত ৪৫০ বিঘা জমির সরোয়ার খালি ঘেরটির লিজ ডিট মালিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি,এম মোহসিন রেজা ও সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার। তারা ২০২১ সালের ১৩ মে হতে ২০২৫ সলের ৩১ মে পর্যন্ত স্থানীয় প্রাণ গোপাল মন্ডল কে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ঘেরটি হস্তান্তর করেন। পরবর্তীতে উক্ত প্রাণ গোপাল মৎস্য ঘেরটি রিজভী হাসনাত ও মাসুদ রানার নিকট হস্তান্তর করলে তারা ২০২১ সাল থেকে জমির মালিকদের নিয়মিত হারি প্রদান করে শান্তিপূর্ণ পরিবেশে ঘেরটি পরিচালনা করে আসছিলেন। ঘের মালিক রিজভী হাসনাত বলেন, মাস দুয়েক আগে উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ প্রত্যাশী মোঃ মাছুম বিল্লাহ ওরফে ভাগ্নে বিল্লাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ২৩/০৬/২০২৩ তারিখে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অবৈধ ভাবে ঘেরটি দখল করে নেয় এবং গত আড়াইমাস যাবত তারা আমাদের চাষ কৃত লক্ষ লক্ষ টাকা মূল্যের ছোট-বড় মাছ ধরে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। স্থানীয় জমির মালিক ও গ্রামবাসীর সহযোগিতায় ১৪/০৯/২০২৩ তারিখে আমি ও আমার ব্যবসায়ী সহযোগী মোঃ মাসুদ রানা, হরিদাস মন্ডল ও প্রান গোপাল মন্ডল ঘেরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি ।

এ বিষয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা বলেন, আমি ২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত প্রাণ গোপালের কাছে ডিট দেওয়া হয়েছে।প্রাণ গোপাল সহ রিজভী,মাসুদ কে ব্যবসায়ী সহযোগী নিয়ে দীর্ঘদিন ঘের পরিচালনা করে আসছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক

সৌদির জয়ে আনন্দ করায় শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১

পোড়াকাটলা দ্বিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহে সড়কের পাশে পড়েছিল বস্তাবন্দি মরদেহ।