https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 7 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

৭ ভাইয়ের সবাই মাষ্টার্স,৩ ভাই বিসিএস,১ভাই ব্যাংকার,১ভাই চেয়ারম্যান,১ ভাই অধ্যক্ষ

মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদী, মনোহরদীতে এক পরিবারে ৭ ভাই ১ বোনের সবাই মাস্টার্স।৩ভাই তাদের বিসিএস ক্যাডার,
১ ভাই ব্যান্কার, ১ ভাই কলেজের অধ্যক্ষ ও ১ ভাই ইউপি চেয়ারম্যান ও কলেজ শিক্ষক,১ ভাই আছেন সরকারী হাই স্কুলে। তাদের একমাত্র বোনটিও স্কুল শিক্ষিকা।

মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান হীরু মাষ্টারের ৭ ছেলে ও ১ মেয়ে। তাদের ৭ ভাই ১ বোনের সবাই মাষ্টার্স। ৩ ভাই তাদের বিসিএস ক্যাডার।তাদের মধ্যে শিক্ষা ক্যাডারের আবদুল্লাহ আল কাইয়ুম আড়াইহাজার সরকারী সফর আলী কলেজে ইংরেজী বিভাগের শিক্ষক ও নাঈম পারভেজ তালুকদার গৌরিপুর মুন্সী ফজলুর রহমান সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। আরেক ভাই হুমায়ুন কবির নরসিংদীর ব্রাম্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তাদের অপর ভাই মাসুম পারভেজ তালুকদার বিসিএস তথ্যে চাকুরী করেন কিছুদিন। পরে তা ছেড়ে বর্তমানে সাধারন বীমা কর্পোরেশনে ডেপুটি ম্যানেজার পদে কর্মরত আছেন তিনি। ৭ ভাইয়ের মধ্যে বাকী ৩ ভাইয়ের ১ ভাই খায়রুল বাসার আঁখি জনতা ব্যান্ক রায়পুরা শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। আরেক ভাই গোলজার হোসেন গুলশান বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।বর্তমানে বড়চাপা ডিগ্রী কলেজে শিক্ষকতার পেশায় রত আছেন তিনি।তাদের সবার বড়ো ভাই হেরেম উল্লাহ আহসান। তিনি মনোহরদীর বড়চাপা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে ২৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। ৭ সহোদর ভাইয়ের মধ্যে একটিমাত্র বোন তাদের।তিনি জান্নাত মহল বেলী গাজীপুরের জক্কী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী ডঃ ছাইদুর রহমান অতিরিক্ত পরিচালক হিসেবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরে ঢাকায় কর্মরত আছেন। তাদের পিতা প্রয়াত লুৎফুর রহমান হীরু বড়চাপা ইউনিয়ন পরিষদে ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাদের চাচা প্রয়াত নুরুল ইসলাম নুরু মাষ্টারও বড়চাপা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এসব বিষয় নিয়ে প্রয়াত হীরু চেয়ারম্যানের স্ত্রী রহিমা রহমানের সাথে কথা হলে তিনি জানান, সন্তানদের নিয়ে মোটেই গর্বিত নন তিনি। সন্তানদের এ অবস্থা সম্পূর্ণই আল্লাহর মেহের বানী ।এ ক্ষেত্রে মা রহিমা রহমানের গর্ব করার কোন কারন নেই। তবে সন্তানদের বর্তমান অবস্থা ও অবস্থানের জন্য আল্লাহর দরবারে তিনি সীমাহীন শুকরিয়া জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত