https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রহমতপুর ইউনিয়ন জিয়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জিসাস)–এর সভাপতি জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে এ কর্মসূচিতে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তারা বলেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচিত হলে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার সার্বিক অগ্রগতিতে কাজ করবেন। এ সময় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

জিয়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বাবুগঞ্জ উপজেলার আহবায়ক মো. হুমায়ন কবির আকন, জিসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল করিম টিপু, যুগ্ম- আহয়বাক রফিক বেপারী ,সাংগঠনিক সম্পাদক রুমান হাওলাদার, রহমতপুর ইউনিয়ন জিসাসের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান লিটন।

এছাড়া বাবুগঞ্জ উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সোহাগ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন, গিয়াস হাওলাদারসহ স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

(NUSF) এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে জামায়াতে ইসলামী

৪৭ লাখ ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

মাদক নয়, খেলাধুলায় শিক্ষার্থীরা যেন মনোযোগী হয়-মাহবুবুজ্জামান আহমেদ।

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

কয়রায় বেদখল খাল ফিরে পেল ইজারাদার।