https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২২ ১২:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) দক্ষিণ বড়দল ইউনিয়নের ‘কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে’ জনবল সংকটে সহকারি প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বিএনপি সমর্থিত বিদ্যালয়ের সভাপতি সহ বিদ্যালয়ের নানা কর্মকান্ডে বিতর্কিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনোয়ার আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম তাদের পচন্দের লোক নিয়োগ দিয়েছেন। এমনকি পচন্দের লোক ব্যাতিত অন্য কোন প্রার্থীকে বিদ্যালয়ের কতৃপক্ষ হতে চিঠি অথবা কোন রকম বার্তা দেয়া হয়নি। যদিও নিয়োগের নিয়মনীতি অনুযায়ী বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে সকল প্রার্থীকে চিঠির মাধ্যমে জানানোর কথা ছিলো তা না হয়ে ভিন্ন চিত্র দেখা গেছে এই নিয়োগে।
অভিযোগকারী- সহকারি প্রধান শিক্ষক (পদপ্রার্থী) মো. সেলিম আহমদ জানান, সহকারি প্রধান শিক্ষক নিয়োগের কাজ চলছে বিদ্যালয়ে আমাকে কোন রকম চিঠি বা কোন বার্তা দেয়া হয়নি। আমি একটি সুত্রে জানতে পেরেছি কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে নাকি মঙ্গলবার (২২ ডিসেম্বর) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই বিষয়টি শুনে মর্মাহত হয়েছি। কেন বিদ্যালয় কতৃপক্ষ থেকে আমাকে জানানো হয়নি।
অভিযোগকারী- সহকারি প্রধান শিক্ষক (পদপ্রার্থী) মো. নুরুল হুদা জানান, মঙ্গলবার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অতচ আমি তা জানিনা। আমাকে বিদ্যালয় থেকে কোন রকম বার্তা দেয়া হয়নি। এখানে নিয়োগ বর্হিভূত হয়েছে বলে আমি মনে করি।

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান অভিযোগ এর সত্যতা নিশ্চিত বলেন, লিখিত অভিযোগ পত্র পেয়েছি। বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা নিয়েছি।আমরা এখনো কোন সিদ্ধান্ত নেইনি। তিনি আরো বলেন, এ বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আমাকে স্তগিতাদেশ করেছেন এই বিষয়টি বিবেচনা পূর্বক সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য: এ বছর কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে ২০২১ মোতাবেক এমপিও নীতিমালা অনুযায়ী একজন সহকারি প্রধান শিক্ষক, একজন নিরাপত্তাকর্মী, একজন নৈশ প্রহরী, একজন পরিচ্চন্নকর্মী ও একজন আয়া আবশ্যক মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, সেন্টমার্টিনে আটকা জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

বড়াইগ্রামে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে নোয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ

উপজেলা নির্বাহী অফিসারের বিদায় মুহূর্তে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবাকে হত্যা করেছে ছেলে

গোমস্তাপুরে শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী পালিত

নোয়াখালীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের দুই হাত ভেঙ্গে দিল কিশোর গ্যাং

বিএনপি ছাড়াও অন্যান্য দল গুলাও নির্বাচনে যাবে না! মির্জা ফখরুল আলমগীর

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত