https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২৭, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধিঃ

শিশু-কিশোরদের নামাজে প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মোঃ হুমায়ুন কবির নামে একজন লন্ডন প্রবাসী। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে বোয়ালমারীর ১৪ কিশোর ইমাম এবং মুয়াজ্জিন ।

জানা যায়, কিছুদিন আগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী জামে মসজিদে ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৩৯ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৩৯ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন, এমন ১৫ জনের হাতে আজ শুক্রবার বাদ জুমা বাইসাইকেল পুরস্কার তুলে দেন।

এসময় বিশিষ্ট সমাজ সেবক কফিল উদ্দিন মন্ডল, মোঃ আব্দুল্লাহ আল মামুন সভাপতি -উত্তর বোয়ালমারী জামে মসজিদ। আরোও উপস্থিত ছিলেন মোঃ আইনুল ইসলাম, মমতাজ উদ্দিন, আতাউর রহমান, আমজাদ হোসেন সহ অত্র মসজিদের সকল মুসল্লীবৃন্দ

শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

নামাজের জন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজ থেকে মাদক, অন্যায়, অবিচার দুর হবে। সমাজ সুন্দর-সুশৃঙ্খল ও বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করতে সবাইকে নেকআমল করে ইহকাল এবং পরকালে শান্তি আদায় করতে হবে।

মসজিদের ইমাম বলেন, প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়, সেই সঙ্গে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।

এমন কার্যক্রমে এলাকার শিশু-কিশোররা নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এরপর থেকে শিশুরা নিয়মিত নামাজে আসছে বলেও জানান এলাকাবাসী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের কৃষকদের মধ্যে সচেতনা,বিষমুক্ত শাঁক সবজি উৎপাদনে ঝুঁকছেন

চট্টগ্রামে পাঁচ দিনে চার হিন্দুবাড়িতে বাহির থেকে দরজা আটকে আগুন

বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন; উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

নাটোরে কমেছে ব্রয়লার মুরগির দাম, সবজিতে আগুন

শেখ হাসিনার উন্নয়ন চোখে পড়ে না মির্জা ফখরুলের: এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার

তিন দশক পর বাবুগঞ্জে ফের সিঁধেল চুরি, এলাকায় আতঙ্ক

নীলফামারীর ডিমলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ওব্যাট প্রি স্কুল কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী