https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে ড্রেজারে বালু দিয়ে বাঁধ নির্মাণ

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে মাটির পরিবর্তে নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু দিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করা হচ্ছে।

রবিবার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী বালু দিয়ে বাঁধ মেরামতের নিয়ম না থাকলেও মাটিয়ান হাওর উপ প্রকল্প নামক ৭৫ নং পিআইসি’র ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে মাটির পরিবর্তে নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়াও ৭৬ ও ৭৭নং পিআইসির বাঁধেও বালু দিয়েই কাজ করছে সংশ্লিষ্ট পিআইসি কমিটির লোকজন।

পাউবোর সূত্রে জানাগেছে, ২০২২-২৩ অর্থ বছরে তাহিরপুর উপজেলায় ছোট-বড় ২৩টি হাওরে ১১২টি প্রকল্পের মধ্যে ৮৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে পাউবো’র অধীনে থাকা মাটিয়ান হাওরের ৭৫নং পিআইসির বাঁধটি মেরামতের জন্য ৭০লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, যেভাবে বাঁধের কাজ বালু দিয়ে করানো হচ্ছে তাতে ভারি বৃষ্টিপাত হলে এক মাসেও বাঁধ টিকবে না। এছাড়াও মাটির পরিবর্তে এভাবে বালু ফেলে বাঁধ মেরামত কাজ করা হলে চৈত্র মাসের প্রথম দিকেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোরে আগাম ফসলহানীর আশংকা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাওরপাড়ের কৃষক বলেন, ৭৫নং পিআইসির বাঁধটি শুরু থেকেই বালু দিয়ে মেরামত না করার জন্য বলেছি। কিন্তু বাঁধের দায়িত্বশীলরা অনুমিত নিয়েই নাকি বাঁধের কাজ করছেন বলে আমাদের জানান। নদী থেকে ড্রেজারের মাধ্যমে সহজে বালু দিয়ে বাঁধের নামে সরকারের টাকা লুটপাট করা হচ্ছে।

এবিষয়ে ৭৫নং পিআইসির সভাপতি মলাই মিয়া ও সেক্রেটারি বলেন, পাউবোর উপ সহকারী প্রকৌশলী শওকত উজ্জমানের অনুমিত নিয়েই বালু দিয়ে বাঁধের কাজ করা হচ্ছে। আমাদের মতে মাটির চেয়ে বালু দিয়ে বাঁধের কাজ খুবই টেকসই হবে। ড্রেজারের বালু শক্ত ভাবে মাটিতে বসে যায়।

তবে এবিষয়ে পাউবো’র উপ সহকারী প্রকৌশলী শওকত উজ্জমান বলেন, ৭৫নং পিআইসির কাজ নদীতে থাকা পানির লেভেল পর্যন্ত ড্রেজার দিয়ে করার কথা। তবে সম্পূর্ণ বাঁধ বালু দিয়ে করতে বলা হয়নি। এছাড়াও যেসব বাঁধ বালু দিয়ে করার অভিযোগ পেয়েছি সেই সব বাঁধে পরিদর্শনে যাচ্ছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ বলেন, বালু দিয়ে বাঁধ নির্মানের কোন বিধান নেই। বালু দিয়ে বাঁধ নির্মান করলে বৃষ্টির পানিতেই বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ বালু দিয়ে বাঁধের কাজ করে তাহলে তা অনিয়ম করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বালু দিয়ে বাঁধ মেরামত করা যাবেনা, ৭৫ নং পিআইসি ড্রেজার দিয়ে বাঁধ নির্মানে অভিযোগ পেয়েছি। এবং সংশ্লিষ্ট পিআইসির সভাপতিকে ড্রেজার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি: প্রেস সচিব

অসৎকে বিনাশ করার জন্য আমরা রেডি আছি: চৌমুহনীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। 

লংগদুতে কম্পিউটার প্রশীক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

শ্যামনগরে গ্রাম পুলিশ আব্দুর রহিমের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের লাঠি দিয়ে পিটানোর অভিযোগ

রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় সিরাজগঞ্জের প্রস্তুতি

দৌলতপুরে ড. মুহাম্মদ ফজলুল হকের ৫ তম মৃত্যু বার্ষিকী পালম

নোয়াখালীতে র‌্যাব-১১ হাতে ছয় ডাকাত অস্ত্রসহ গ্রেফতার 

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

ঝিনাইদহ হরিনাকুন্ডে আলম সাধু চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা