নাটোর জেলা প্রতিনিধি
২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে নিজেদের হাতে শহীদ মিনার তৈরি করে ফুল দিয়েছে বড়াইগ্রামের শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলের শিশুরা। সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ২ নং বড়াইগ্রামে ইউনিয়নের জালশুকা বাজার এলাকায় শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলে এমন চিত্র চোখে পরে।
প্রতিবারের মতো এবারো তারা নিজ হাতে কলা গাছ দিয়ে তৈরি করেছে শহীদ মিনার। এক এক করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
এর আগে স্কুলের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে আবারো স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম, ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য, জনাব সাজেদুর রহমান সাজদার, জনাব মোঃ আব্দুল খালেক সভাপতি, শিশু নিকেতন কিন্ডারগার্টেন। অভিভাবক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরেন ও পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।



















