https://www.facebook.com/shirsokhabor/
Friday , 13 March 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে ফেনসিডিল আনছিলেন রায়হান, উজিরপুরে ৪০ বোতলসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে ফেনসিডিল আনছিলেন রায়হান, উজিরপুরে ৪০ বোতলসহ গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকাবরিশাল মহাসড়কের ইচলাদী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের আভিযানিক দল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাবরিশাল মহাসড়কের উজিরপুর থানাধীন ইচলাদী টোলপ্লাজার পাশে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। সময় গাড়িটি থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মো. রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিনিয়র উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে বরিশালে আসছিলেন রায়হানএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে কোডিন ফসফেট মিশ্রিত “FAIRDYL” (ফেয়ারডিল) লেবেলযুক্ত ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় উজিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘জামায়াত যখন যার ঘাড়েই বসেছে তাকেই ছারখার করে দিয়েছে’

চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে ফেনসিডিল আনছিলেন রায়হান, উজিরপুরে ৪০ বোতলসহ গ্রেপ্তার

যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা : এবিএম জাফর উল্ল্যা।

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

মানববন্ধনে প্রকাশ্যে এসিড নিক্ষেপের হুমকি থানায় জিডি ও প্রেস কনফাসেন্স

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নাহিদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসকের পদোন্নতির সংবর্ধনা

দোয়ারা বাজারে আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের হাল চাষ বিলুপ্ত

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা।

জামায়াত কর্মীর বাসায় ‘আই কিল ইউ’ লেখা চিরকুট