https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ১৩, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

বাবুগঞ্জ, (বরিশাল)  প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের বাসিন্দা ও বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

জানা গেছে, কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই সংবাদ তার পরিবার, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে গভীর উদ্বেগ ও দুঃখের সৃষ্টি করেছে।

প্রথমে তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শাকিলের বাবা সাইদুল ইসলাম একজন দিনমজুর। সীমিত আয়ের কারণে পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পেছনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং সামনে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলে পরিবার জানিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শাকিল একজন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত। কিন্তু বর্তমানে কঠিন এই রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে শাকিলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। পরিবারের দাবি, সকলের সামান্য সহযোগিতাও তার চিকিৎসা চালিয়ে যেতে বড় সহায়ক হতে পারে এবং একটি মূল্যবান জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারে।

শাকিলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠাতে আগ্রহীরা বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে নিচের নম্বরে সহযোগিতা করতে পারেন।

📱 বিকাশ / নগদ / রকেট: 01647200630 (পার্সোনাল)  (বড় ভাই- শাওন), 01733-589796 (বোন)

পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং বিষয়টি অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে, যাতে দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Freedom Ports Cool Dollar Slot Big Succeed Cellular Local Casino Bepro Com B

Freedom Ports Cool Dollar Slot Big Succeed Cellular Local Casino Bepro Com B

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম

বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্বোধন হলো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।

নাটোরে বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, এশিয়া কাপ পাকিস্তানের

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

দৌলতপুরে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত