https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 23 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

নাটোরের লালপুরে লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের আওয়াজের সাংবাদিক আতিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এঘটনায় আতিকুর রহমানকে গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিকুর উপজেলার বাহাদীপুর মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি।
জানা গেছে, দুপুরে সাংবাদিক আতিকুর পেশাগত কাজে মোটরসাইকেল যোগে লালপুর থেকে গোপালপুর ফিরছিলেন। এসময় গোপালপুর পৌর যুবদলের আহবায়ক ভূবনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে এর জেরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় হান্নানের চায়ের দোকানে আতিকের ওপর বিএনপি নেতা ভূবনের নেত্বীত্বে ৮/১০ জন মিলে হাতুরি ও দেশীয় অস্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে আতিককে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে অভিযোগ পেলে দ্রুত আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক গােলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক

নেত্রকোণায় সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময়

কুমিল্লায় ২ শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড।

মির্জা ফখরুল আলমগীরকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে জনতার পাল্টা ধাওয়া

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বেগমগঞ্জে কৃষকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার

শিক্ষকের প্রশ্ন ফাঁস,তদন্তের সময়সীমা শেষ হলেও নেই অগ্রগতি

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প