https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে স্ত্রীকে গলা কেটে হত্যা।

প্রতিবেদক
Kamran Rajib
জুলাই ৩১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে নাজমা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী রইচ উদ্দীন। রোববার (৩০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ওই স্বামী পলাতক রয়েছে।

নিহত নাজমা খাতুন ওই গ্রামের গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে। ঘাতক স্বামী তারেক হোসেন ওরফে রইচ উদ্দীন একই উপজেলার চর ত্রিবেণী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকতেন।

নিহত নাজমার ভাবী শাহানাজ খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত নাজমা খাতুনের ছোট ছেলে তাওজিদ হোসেন (৭) বলেন, রাতে তার মা ও বাবা ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে তার বাবা বটি দিয়ে মাকে কোপ দেয়। তারপর মা মারা যায়। তার বাবা পালিয়ে গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে হিন্দু ধর্মের এক পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

শিশুর নখের ক্ষুদ্রকণা ও পায়জামায় পাওয়া আলামত ধরিয়ে দিল খুনিকে

চিলাহাটি আইকনিক রেলস্টেশনের উদ্বোধন।

অবৈধ সম্পর্কের দায়ে বেতন কমলো সাবেক ইউএনওর

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’ ভিডিও, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাবও ছিল

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

ঝিনাইদহে ফুলের বাজার সরগরম ৫০ কোটির বাজার ধরতে মরিয়া ব্যবসায়ীরা।।

গুরুদাসপুরে অবৈধ অস্ত্রসহ এক যুবক আটক

নোয়াখালীর চৌমুহনীতে শ্রমিক কল‍্যাণ ফেডারেশনের র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুুষ্ঠিত