https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঈশ্বরদীতে রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে মিজানুর রহমান মিজান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া রেললাইনের পাশে মরদেহ পড়ে দেখে রেলওয়ে থানায় খবর দেন স্থানীয়রা।

নিহত মিজান বাঘইল পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

নিহতের প্রতিবেশীরা জানান, রাত ১০টার দিকে মিজানকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা গেছে। রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত