https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 23 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাদকসম্রাট আকিদুলের আগুনের শিকার ২০ পরিবার খোলা আকাশের নিচে

নিজস্ব প্রতিবেদকঃ

ফের অশান্ত কুষ্টিয়ার বিলগাতুয়া সিমান্ত। মাদকসম্রাটদের তান্ডবলীলায় কয়েকদিন ধরে বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নাই বললেই চলে। পুরুষ শূণ্য গ্রাম। চরম উদ্বেগ ও উৎকন্ঠায় দিন যাচ্ছে অসহায় নারী ও শিশুর। মাদকের কালো টাকার গরমে শীর্ষ মাদকসম্রাট আকিদুল  ও তার গডফাদার আবুল কালাম@ কালাম মেম্বার এখন আরও বেপরোয়া,হিংস্র। রবিবার ( ১৯ ফেব্রুয়ারী-২০২৩) বিকাল ৩ টার দিকে প্রকাশ্য দিবালোকে ২০ টি বাড়ি ভাংচুর করে পেট্র্রোল দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ১৭ টি গরু,১০ টি ছাগল ,৪ টি শ্যালো মেশিন ও নগদ ৫০ লক্ষাধীক টাকা লুটপাট ও ক্ষতিসাধন  করেছে এই আগুন সন্ত্রাসেরা। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বিলগাতুয়া গ্রামের সাধারন মানুষ। সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে তারা। এই ঘটনায় সুচনা খাতুন (৩৪) বাদি হয়ে ৮১ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এসময় আগুনের শিকার রেকেদা খাতুন (৫১) স্বামী- মোঃ চাঁদ আলী মালিথা, মোছাঃ সাহেদা খাতুন (৩৫) স্বামী- মোঃ মহিদুল মালিথা, মোছাঃ বেলিয়ারা খাতুন (৩৫) স্বামী- মোঃ তহিদুল ইসলাম, মোছাঃ রওশনা খাতুন (৪০) স্বামী- মোঃ আশরাফুল মালিথা, মোছাঃ রুপিয়া খাতুন (৬৫), মোছাঃ জইগোন নেছা (৫৫) উভয় পিতা- মৃত রহিম, মোছাঃ মালেকা খাতুন, আক্তার বানু (৫০) স্বামী- মোঃ বিল্লাল, মোছাঃ টলোয়ারা খাতুন (৫৫) স্বামী- মৃত এসের আলী, মোছাঃ কহিনুর বেগম (৫৫) স্বামী- মৃত হ্যাবল সরকার, মোছাঃ রহিমা খাতুন (৬০) স্বামী- মোঃ বয়েন উদ্দিন মালিথা, মোছাঃ ফুলসজ্জা (৩৪) স্বামী- মোঃ দুলাল মালিথা, মোছাঃ রুনা খাতুন (৩৫) স্বামী- মোঃ ঝন্টু আহম্মেদ, মোছাঃ আলতাফন নেছা (৫৫) স্বামী- মোঃ আত্তাব, মোছাঃ শেফালী খাতুন (৩৭) স্বামী- মোঃ কামাল মালিথা, মোছাঃ রোকেয়া খাতুন (৫৫) স্বামী- শহিদুল মন্ডল, মোছাঃ নাজমা খাতুন (৩৭) স্বামী- মোঃ নয়ন মালিথা, মোছাঃ খুশিয়ারা খাতুন (৩৪) স্বামী- মোঃ বাবু মালিথা, মোছাঃ চম্পা খাতুন (৫০) স্বামী- বিচ্ছাদ মালিথা উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব পরিকল্পিত ভাবে বিভিন্ন ধরনের দেশীয় তৈরী অস্ত্র, লাঠি বাটাম সহ হাতে পেট্রোলের বোতল, কন্টিনিয়ার নিয়া বেআইনী জনতাবদ্ধে আবুল কালাম মন্ডলের হুকুমে, আকিদুল সূচনা খাতুনের শোকেচের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৮০০০০/- (আশি হাজার) টাকা নিয়ে নেয়। সাইদুজ্জামান ফড়িং একটি কালো বড় খাসি ছাগল মূল্য ১৮,০০০/- (আঠার হাজার) টাকা নিয়ে যায়। আবু সাঈদ মজনু, মোঃ তনু মন্ডল, মোঃ সাইদুল মন্ডল, মোঃ মহিদুল মন্ডল ঘরের টিভি, ফ্রিজ, স্টিলের বাক্স, ড্রেসিন টেবিল, একটি কাঠের খাট, হাতুড়ি, সাবল দিয়া বাড়াইয়া, ভাংচুর করে অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। রেকেদা খাতুনের টং দোকান পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ভুস্মিভুত করে মিলোডি মন্ডল, মোঃ টকি মন্ডল, মোঃ শফি মন্ডল, মোঃ বাবু মন্ডল, মোঃ রুবেল মন্ডল, মোঃ মজিদুল, মোঃ হাসমত, মোঃ বিদু মন্ডল। আসান মালিথ, মোঃ হাবিব মন্ডল, মোঃ মোস্তফা শেখ, মোঃ মেজু শেখ, মোঃ রাকিব মন্ডল, মোঃ রাকিব মন্ডল, মোঃ শহিদুল বিশ্বাস সাহেদা খাতুনের  টিনের বাড়িতে পেট্রোল দিয়ে  আগুন ধরিয়ে বাড়ির সব আসবাবপত্র ছাই করে।
লিটন, মোঃ আহাদ মন্ডল, মোঃ মামুনার মন্ডল, মোঃ বাহার মন্ডল , মোঃ রাজন মন্ডল, মোঃ আত্তাহিন, মোঃ রিপেল, বেলিয়ারা খাতুনের  বাড়িতে আগুন দিয়ে ছাই করে। মুকিত মন্ডল, মোঃ রেজাউল মোল্লা, মোঃ রজিবুল মোল্লা, মোঃ মুফার মন্ডল, মোঃ মটর মন্ডল রওশনা খাতুনের বাড়ি ছাই করে। আশাদুল মন্ডল, মোতাহার মন্ডল, মোঃ রুবেল মন্ডল, মোঃ আমিনুর মন্ডল, মোঃ খাইরুল মন্ডল, মোঃ মোমিন রুপিয়া খাতুন ও মোছাঃ জইগোন নেছা ২ বোনের  টিনের বাড়িতে পেট্রোল দিয়া আগুন ধরাইয়া বাড়ির সমস্ত আসবাব পত্র সব বাড়ি ঘর পোড়াইয়া ভুস্মিভুত করে অনুমান ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। মালেকা খাতুন, আক্তার বানু এর টিনের বাড়িতে পেট্রোল দিয়া আগুন ধরাইয়া বাড়ির সমস্ত আসবাব পত্র সব বাড়ি ঘর পোড়াইয়া ভুস্মিভুত করে অনুমান ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।  জামাল মন্ডল, মোঃ সুজান মন্ডল, মোঃ মধু মন্ডল, মোঃ বাবলু, মোঃ কামরুল মন্ডল, মোঃ সনাজ মন্ডল, মোঃ আছান মালিথা । হাবিব মন্ডল, মোঃ মোস্তফা শেখ, মোঃ মেজু শেখ, মোঃ রাকিব মন্ডল, মোঃ শহিদুল বিশ্বাস, মোঃ শাকিল মন্ডল, টলোয়ারা খাতুনের টিনের বেড়া বাড়ি ঘরের আসবাব পত্র ভাংচুর করে। বিদু মন্ডল, সঙ্গীয় মোছাঃ কহিনুর বেগম ঘরের ভিতর ঢুকে কাঠের বাক্সের মধ্যে রক্ষিত গরু বিক্রয়ের নগদ ১,৫০,০০০/- টাকা নিয়ে যায়। মনি, মোঃ মিটন, মোঃ ছাব্বির মন্ডল কহিনুর বেগমের দুইটি টিনের ঘর ভাংচুর করে। আবু সুফিয়ান, মোঃ মহিবুল, মোঃ ছাদ্দাম, মোঃ সাহাজুল, মোঃ নাহারুল, রহিমা খাতুনের টিনের ছাপরা ঘর সহ আসবাব পত্র পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ভুস্মিভুত করে। রনজিত মন্ডল (৪৭) পিতা- মৃত আরজেত মন্ডল, মোঃ মজিদুল, মোঃ বাসার, মোঃ জালাল, মোঃ সাহাজুল, মোঃ হাবিব ফুলসজ্জার টিনের ছাপরা ঘর,হারান মন্ডল, মোঃ জাহাঙ্গীর মালিথা, মোঃ রবিউল মন্ডল, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মধু, মোঃ হামু রুনা খাতুনের বসত বাড়ি ,সবকুল মালিথা, মোঃ নুরুজ্জামান মন্ডল, মোঃ শামীম মন্ডল, মোঃ হযরত আলী আলতাফন নেছার বাড়ির আসবাব পত্র ভাংচুর করে। শেফালী খাতুনের ঘরের মধ্যে বাক্সে থাকা ২০,০০০/- টাকা নিয়ে যায় আসান। রোকেয়া খাতুনেরর টিনের ঘরে আগুন দিয়ে বাড়ির সমস্ত আসবাব পত্র ভুস্মিভুত করে । তনু মন্ডল, মোঃ সাইদুল মন্ডল, মোঃ মহিদুল মন্ডল মিলে নাজমা খাতুনের  ঘর, আসবাব  ভাংচুর করে।  খুশিয়ারা খাতুনের ঘরে থাকা তুলা বিক্রয় করা ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) ছিনতাই করে বিদু। সুষ্ঠু তদন্ত করে লুটপাট,অগ্নিসংযোগের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

জবি রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

খানপুরা বাজারের দুই ব্যবসায়ীর মৃত্যুতে বাজার কমিটির উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

দৌলতপুরের চৌধুরী পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য কি?

মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, এশিয়া কাপ পাকিস্তানের

নানা আয়োজনে নবাবগঞ্জ থানা প্রেসক্লাবের বনভোজন পালিত

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার

সুনামগঞ্জে নারী পুলিশের উদ্যোগে মাস ব্যাপী বানিজ্য মেলা শুরু