https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের জন্য দিনব্যাপী অবহিতকরণ সভা

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সুনামগঞ্জ প্রতিনিধি:

উন্নতমানের স্যানিটেশন,টিউবওয়েল,বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন,হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দিনব্যাপী পূর্ণবাসন প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো- অপারেশন এজেন্সি(সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা উত্তরণ এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়দীরদার খোকনের সভাপতিত্বে ও উত্তরণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার আজিজ সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরণ সংস্থার প্রকল্প সমন্বয়ক মিজানুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,উত্তরণ সংস্থার মনিটরিং অফিসার রিয়াজুল ইসলাম,সংগঠনের এফ এফ মুন্না ইসলাম,পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য মো. আব্দুল মতিন,ইউপি সদস্য মো. জামাল মিয়া,সাইদুল ইসলাম,এমরান হোসেন,মো. মছরু মিয়া,মো. মোজাহিদ খান,ফখরুল ইসলাম,ইউপি মহিলা সদস্যা মোছাঃ নাছিমা আক্তার,গোলাপ মিয়া,মো. চন্দন আলী,দুলব খানঁ,কলমদর আলী,গ্রাম পুলিশ আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উত্তরণ সংস্থার প্রকল্প সমন্বয়ক মিজানুল ইসলাম বলেছেন,গেলবছর স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের যে সমস্ত উপজেলার ইউনিয়নগুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সেই এলাকার ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে উত্তরণ সংস্থার মাধ্যমে উন্নতমানের স্যানিটেশন,টিউব ওয়েল,বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন,হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা তাদের স্ব স্ব ওয়ার্ডের জনগনকে সচেতন করতে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন। সংস্থাটি এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে আগামী একবছর উন্নয়নমূলক কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এর প্রতিবাদ

হাতজোড় করে বিজেপির জন্য আরেকবার সুযোগ চাইলেন মোদি

নবাবগঞ্জে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে খাজনার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

শ্রমিক নেতা ও তাঁর পরিবারের উপর হামলাকারী সেই কিশোর গ্যাং লিডার গ্রেফতার

নবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মসজিদের সহায়তায় এমপি শিবলী সাদিক

সাফল্য পেতে হলে ব্যক্তিগত অহংকার ত্যাগ করতে হবে

শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃহুমাইয়ারা জাহান

ফিলিস্তিন গাজায় গণহত্যা  শিশু ধর্ষণ, অমানবিক অত্যাচারের প্রতিবাদে মানব বন্ধন সম্পন্ন

তাহিরপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন