https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মহাসড়কের এক অংশ বন্ধ করে অনুষ্ঠান, অন্য অংশে ভ্যানচাপায় আ.লীগ নেতা নিহত

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ২:৩০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মহাসড়কের এক পাশ বন্ধ করে চলছিল নবনির্বাচিত সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের অনুষ্ঠান। অন্য পাশ দিয়ে উভয় পাশের যানবাহন চলছিল। এ সময় কাভার্ড ভ্যানচাপায় নিহত হন আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খান (৬৫)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান খান বনপাড়া পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং স্থানীয় অফিসপাড়ার মৃত রাজেন খানের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন নির্মাণ ঠিকাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমান পাটোয়ারী সদ্য সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বনপাড়া খাদ্যগুদামের বিপরীত দিকে মহাসড়কের পশ্চিত অংশ দখল করে সংবর্ধনা সভার প্যান্ডেল করা হয়। ফলে উভয় পাশের সব যানবাহন মহাসড়কের পূর্ব অংশ দিয়ে যাতায়াত করছিল। এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। এ সময় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খান মোটরসাইকেল নিয়ে পৌর গেট মার্কেট থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ওই কাভার্ড ভ্যান ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন বলেন, মহাসড়ক দখল করে সংবর্ধনাসভা করার কারণেই এ ঘটনা ঘটেছে। মহাসড়ক বন্ধ করে সভা করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন। আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তবে মেয়রের বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সংসদ সদস্যের অনুসারী জাকির হোসেন সরকার। তিনি জানান, ১৪ বছর ধরে বনপাড়ার যে জায়গায় আওয়ামী লীগের অনুষ্ঠান হয়, সেই জায়গাতেই তাঁরা অনুষ্ঠান করেছেন। এই অনুষ্ঠানের সঙ্গে আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক নেই।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কাভার্ড ভ্যানচাপা দেওয়ায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খানের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে থানায় আটক রাখা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

আজ আসাম থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

চৌমুহনীতে রাস্তা উপর চলছে ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থী রোগীসহ সাধারণ মানুষ।

ঘন কুয়াশায় পথ হারানো ৪৭ বরযাত্রী ১৬ ঘণ্টা পর উদ্ধার

বই মেলায় কুবি শিক্ষকের প্রথম উপন্যাস ‘মহারাজাধিরাজ’

মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছেলেসহ কারাগারে

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

বাবুগঞ্জে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রহমতপুরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রতারণার ফাঁদে ১৬টি পরিবার

‘আবেগে পইড়া নমিনেশন কিনছি, এইডা আমার ঠিক হইছে না’