https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 5 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোনায় বিষ্কুট খাওয়ানোর লোভ দেখি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুন্ডলী গুচ্চ গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার বিরুদ্ধে রোববার নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার হাতকুন্ডলী গুচ্চ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটিকে একই গ্রামের মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্যক্ত করত। গত শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। গ্রামের

কতিপয় মাতাব্বার বিষয়টি মিমাংসার কথা বলে সময় ক্ষেপন ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কোন ধরনের মিমাংসা না হওয়ায় রোববার শিশুটির বাবা বাদী মিনহাজ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দম আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক

হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়

রহমতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাদিয়া আক্তার লিপি

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

ধর্ষণ মামলায় পাবনার সাবেক এমপি আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

১৪ ঘণ্টায় তাসনিম জারার ফান্ডে এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই: প্রেস সচিব

দৌলতপুর মডেল কলেজে অনার্স প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন