https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই: প্রেস সচিব

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। আজ শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শফিকুল বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই—কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে এবার সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তাঁরা নির্বাচন করতে চাইলে, সেটি তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, জাতীয় পার্টি ভয়ংকর রকমভাবে স্বৈরাচারের দোসর ছিল। আওয়ামী লীগ যে সব অপকর্ম করেছে, তা করেছে জাতীয় পার্টির সহযোগিতায়।’

চলমান রাজনৈতিক আলোচনায় উঠে আসা ‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে, তাঁরা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।

এর আগে শফিকুল আলম মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ৯টি দলের অংশগ্রহণে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট আয়োজন করেছে জাতীয় ক্রীড়া পরিদপ্তর।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং।

নোয়াখালীতে সুবর্ণচরে বৃদ্ধকে জবাই করে হত্যা

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

কলকাতা এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুল্যাহ আল মাহফুজ

রামপুরের বানরঃ খাদ্যাভাবে ছড়িয়ে পড়ছে চারপাশের গ্রাম জনপদে

দৌলতপুরে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত