https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিএসএমএমইউ ও জবির মধ্যে সমাঝোতা চুক্তি সই

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ১০, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)  ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় (৯ মার্চ ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষ এ সমঝোতা চুক্তি সই হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ ওহিদুজ্জামান এ চুক্তিতে সই করেন।
এসমঝোতার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, প্রশিক্ষণ ও  গবেষণা নিয়ে যৌথভাবে কাজ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা,  শিক্ষার্থী ও কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুযোগ সুবিধা পাবে।
সমঝোতা চুক্তির বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের ও বিদেশের মানসম্পন্ন সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ বিনিময় করার জন্য প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে কাজ করছে। এতে করে দেশের মানুষ লাভবান হচ্ছে,  উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ,  উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন  অধ্যাপক ডা. শিরিন তরফদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান ,  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম লুৎফর রহমান, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা,  প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১
সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল উপস্থিত ছিলেন।
এদিকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছেন মাননীয়  উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

বড়াইগ্রামে পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান

সরিষাবাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসারের বিদায় মুহূর্তে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন

এজলাসের ছবি তুলে আটক আসামি জুলাইয়ের মামলায় কারাগারে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

চাটমোহর প্রিমিয়ার লীগ শহীদ শামসুদ্দিস স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

গুরুদাসপুরে হাজেরা ক্লিনিকে চিকিৎসার অভাবে নবজাতকের মৃত্য

What Is Usually Return To Player Rtp In Casinos

What Is Usually Return To Player Rtp In Casinos

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর