https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

ভাষণের শুরুতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও সেই প্রেরণার ধারাবাহিকতা এগিয়ে গেছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত।

ড. ইউনূস বলেন, ‘নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা তাদের সাহায্য করতে পারবে না, তাই নির্বাচনের আগেই তাদের ফিরতে হবে। কেউ দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। পরাজিত শক্তি আর কোনোদিন ফিরে আসতে পারবে না।’

তিনি জানান, প্রশাসনকে কার্যকর ও নিরপেক্ষ করতে বেশ কিছু রদবদল করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভীকভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার পরিবারের সঙ্গে আলোচনা করে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় স্বামীর হাতে স্ত্রী খুন

বেগমগঞ্জ গনিপুরে রামিশা আনোয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নোয়াখালীতে এবারও এইচএসসির ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত

ঝিনাইদহে সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা!!

‘আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’: শাহজাহান চৌধুরী

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন