https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সময়ের পর সাহরি খেলে রোজা হবে কি?

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৩, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সেহরির শেষ সময় অ্যাপ অনুযায়ী ছিল ৪টা ৫৪ মিনিট।  কিন্তু আমি খাওয়া শেষে দেখি ৫টা বেজে গেছে। কিন্তু ফজরের আজান দেওয়া হয়েছে খাবার শেষ করার পর। এখন আমার রোজা কি শুদ্ধ হবে? নাকি এটি আবার রাখতে হবে?

এই প্রশ্নের উত্তর হলো- আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি; যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী (মুত্তাকি) হতে পার। (সুরা বাকারা, হাদিস : ১৮৩)

আবু হুরায়রা (রা.) বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল— তখন আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করলেন, ‘তোমাদের নিকট বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের জন্য এ মাসের রোজা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানদের শিকলে বন্দি করা হয়। এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো- সে তো প্রকৃতপক্ষেই বঞ্চিত।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৭১৪৮; সুনানে নাসায়ি, হাদিস : ২৪১৬; মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৮৩৮৩; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৮৯৫৯

আল্লাহ তাআলা আরও বলেন, ‘আর পানাহার করো— যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর  রাত পর্যন্ত রোজা পূর্ণ করো।‘ (সুরা বাকারা, আয়াত : ১৮৭)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসুল (সা.)-এর আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।’ (সুরা মুহাম্মাদ, আয়াত : ৩৩)

প্রসঙ্গত, প্রশ্নোক্ত অবস্থায় আপনার রোজা হয়নি। কেননা সেহরির সময় অতিবাহিত হওয়ার পরও আপনি খানা খেয়েছেন। তাই আপনি রোজার কাজা আদায় করে দেবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এক বছর পর ৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল পাবনা জেলা আ.লীগ

সড়কগুলোয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে সৈয়দপুরবাসী।

বাসে চলছে ভাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ, স্বপ্ন বুনছেন বেকার তরুণ তরুণীরা।

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

যশোরের মনিরামপুর থানা পুলিশের একটি সফল অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার-০১

নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৩

ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় দুজন গ্রেফতার

শেখ কামালের আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১