https://www.facebook.com/shirsokhabor/
Friday , 24 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন ওরফে মিজান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন ওরফে মিজান উপজেলার হেলাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় যশোর থেকে ছেড়ে আসা গরীবশাহ নামে শাপলা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় বাসের মধ্যে আটকা পড়ে অনেক যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ, যশোরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে যশোর সদর হাসপাতালে বাসের সুপারভাইজার ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, বাসটির চালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধানের পরিদর্শন।

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর

দরপত্র আহ্বান না করেই, কাটা হলো হাসপাতালের লক্ষাধিক টাকার ৫ গাছ

নোয়াখালীর স্বাচিপের নতুন কমিটির বিরুদ্ধে আগের কমিটির মানববন্ধন। 

নোবিপ্রবি চিত্রকৃৎ’র নতুন কমিটি গঠন

বরিশাল-৩ আসন: যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

পাবনায় অগ্নিকাণ্ডে পুড়ে মানবতার জীবন যাপন করছে একটি পরিবার

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার