https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 21 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় দুজন গ্রেফতার

জামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় ট্রেনচালক (এলএম) তারিক আজাদ ও সহকারী চালক (এএলএম) শাহীন রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, তেল চুরির ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর

মোহাম্মদ বলেন, তেল চুরির ঘটনায় চালক ও সহকারী চালককে বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার (২০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন তিনকোণা পুকুর এলাকায় রেলের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ৫০ লিটার তেল চুরির সময় রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুজনকে হাতেনাতে আটক করেন। আটকরা হলেন পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)

সর্বশেষ - আন্তর্জাতিক