https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 5 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে বোয়ালিয়া, আড়িয়া, খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যৌথ আয়োজনে বড়গাংদিয়া কলেজ মাঠে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মির উপস্থিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (রবিবার) বিকেল ৪ টার সময় বোয়ালীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমাদুল কবির রিপনের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, প্রধান বক্তব্য ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। প্রধান অতিথি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত-বিএনপি যে নাশকতা করার চেষ্টা করছে তারা দাঁত ভাঙ্গা জবাব দিতে দৌলতপুর উপজেলা যুবলীগ মাঠে থাকবে। নাশকতা করলে তাদের

ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই যুবলীগ নেতা। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, বোয়ালিয়া ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, আক্তার হোসেন মেম্বার প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে হত্যার উদ্দেশ্য মারপিট, ৮ আসামির বিরুদ্ধে থানায় মামলা রুজু

বঙ্গবন্ধু কৃষিকে অগ্রাধিকার দিয়ে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে : চিফ প্রসিকিউটর

পীরগঞ্জে বিয়ের প্রলোভনে সহপা‌ঠির ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা।

এভারকেয়ারের পাশে সেনা ও বিমানের হেলিকপ্টার মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

আজ উদীয়মান সাংবাদিক জিয়াউর রহমান এর জন্মদিন।

লালমনিরহাটে সাবেক এমপির ভাইকে কুপিয়ে হত্যা

অবরোধকালে নোবিপ্রবির চলন্ত বাসে হামলা-পাথর নিক্ষেপ