https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পীরগঞ্জে বিয়ের প্রলোভনে সহপা‌ঠির ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শেখ মশিউর রহমান, রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী বাজার এলাকায় বিয়ের প্রলোভনে সহপা‌ঠির ধ*র্ষণে এক কিশোরী আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মর্মে অভিযোগ উ‌ঠে‌ছে। এ ব্যাপারে কিশোরীর পিতা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দা‌য়ের করেছে। মামলার বিষয়টি পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।
ধ*র্ষণের শিকার কিশোরী ও এজাহার সূত্রে জানা গে‌ছে, ভেন্ডাবাড়ী বাজারের বাসিন্দা ও ভেন্ডাবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি আশরাফুল ইসলাম ও নুরজাহান বেগমের একমাত্র পুত্র মুরতাসিম ইয়াকিম শিষ (১৭) এর সঙ্গে প্রতিবেশী ওই কিশোরীর প্রায় ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তাছাড়া ধর্ষণের শিকার কিশোরী ও মুরতাসিম ইয়াকিম শিষ একই ক্লাশে পড়ালেখা করতো। তারা ২০২৩ সালে দু’জনে এসএসসি পরীক্ষায় পাস ক‌রে‌ছে।
একই ক্লাশে পড়ালেখা ও প্রতিবেশী হওয়ার সুবাদে প্রত্যহ দেখা সাক্ষাৎসহ মোবাইল ফোনে কথোপকথন হতো তাদের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুরতাসিম ইয়াকিম শিষ
ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করলে আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এদিকে ওই কিশোরী অন্তঃস্বত্তার বিষয়টি নিশ্চিত হয়ে প্রেমিক মুরতাসিম ইয়াকিম শিষকে বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে সময় ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরী নিরুপায় হয়ে প্রেমিকের প্রভাবশালী পিতা আশরাফুল ইসলাম ও মাতা নুরজাহান বেগমকে বিষয়টি অবগত করলে তারা গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকে। এতে ওই কিশোরী অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
এ‌দি‌কে অসহায় কিশোরী বিষয়টি তার বাবা মাকে জানালে তারা বিয়ের জন্য ওই শিক্ষক দম্পতির নিকট ধর্না দিয়েও ব্যর্থ হয়ে ১৭ই সেপ্টেম্বর ‌রোববার দুপুরে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

বরিশাল-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়নপত্র দাখিল

রাণীশংকৈলে অসহায় দুস্থদের মাঝে ব্যাটারি চালিত ভ্যান বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জে পিস উইন্ডস জাপান ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: জামায়াত আমির

বিয়ের প্রলোভনে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

জেমসের কনসার্টে হামলার জন্য পুলিশ দায়ী: আয়োজক কমিটি

দোয়ারা বাজারে বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

সংবর্ধনামঞ্চে তারেক রহমান

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক