https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 25 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কার্ডের নামে মেম্বারের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

শাহজাহান আকন্দ,মনোহরদী নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী মনোহরদীতে সরকারী ভাতার কার্ড করে দেয়ার নামে কৃষ্ণপুর ইউপির এক মহিলা মেম্বারের বিরুদ্ধে আর্থিক সুবিধে গ্রহনের অভিযোগ মিলেছে।এ ব্যাপারে ভূক্তভোগীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করা হয়েছে।

মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আবুল কাশেম, রতন ও লাকী নামের কয়েকজন মধ্য বীরগাঁও গ্রামের বাসিন্দা।অভিযোগে জানা যায় বয়স্ক,ভিজিএফ,বিধবা ও মাতৃত্ব ভাতা কার্ড করে দেয়ার নাম করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার মার্জিয়া আক্তার তাদের কাছ থেকে আর্থিক সুবিধে গ্রহন করেছেন।অভিযোগকারীদের অন্যতম উক্ত গ্রামের আবুল কাশেম(২২) এ প্রতিনিধিকে জানান,তিনি ও তার গ্রামের সুমাইয়া,মরিয়মসহ কমপক্ষে ২০/২৫ মহিলার কাছ থেকে এ মহিলা মেম্বার ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৫ থেকে ১০ হাজার টাকা করে আদায় করেছেন।কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরও কার্ড না পেয়ে তারা টাকার জন্য মেম্বারের সাথে যোগাযোগ করেন।মহিলা মেম্বার তাদের টাকা ফেরত না দিয়ে উল্টো বকাঝকা করছেন তাদের।তাই অনন্যোপায় হয়ে সম্প্রতি মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করতে বাধ্য হয়েছেন তারা। এ ব্যাপারে
অভিযুক্ত মহিলা মেম্বার মার্জিয়া আক্তার জানান,এসব সত্য নয়।তার পরাজিত প্রতিপক্ষই তার বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ সাজিয়েছেন। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মীর রেজাউল করীম জানান,বিষয়টি
তদন্তের জন্য উপজেলা সমাজ সেবা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনির হোসেন জানান,
তিনি এ বিষয়ে একটি তদন্তভার পেয়েছেন।এ নিয়ে ইউএনও সাহেবের সাথে সামনাসামনি কথা বলে যতোদ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম রহমতপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান

সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বাবুগঞ্জে ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির সদস্য, সাংবাদিক রুবেল সরদারকে ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় ক্ষেপে গেলেন উপস্থাপিকা!

দোয়ারা বাজারে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত

বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ বাতিলে আইনি নোটিশ

বেগমগঞ্জের চৌমুহনীর গনিপুরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি সভা অনুষ্ঠিত

বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচনি বিশেষ বরাদ্দ

টেকনাফ শামলাপুর বাজারে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার।

সবুজ আকনের নেতৃত্বে জয়নুল আবেদীনের ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ