https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৩ মার্চ ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে নাতির হাতে দাদি খুন!!

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৩, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শ্বাসরোধ ও মাথায় আঘাত করে দাদিকে খুন করেছে মানসিক প্রতিবন্ধী নাতি।

বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফসলী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুশিয়া বেগম (৮৫) ওই গ্রামের মৃত মনিরুদ্দিন মন্ডলের স্ত্রী।

অভিযুক্ত ৩৮ বছর বয়সী আব্দুল মান্নান ফজলু মন্ডলের ছেলে।

প্রতিবেশী লিয়াকত আলী জানান, রাতে ওই গ্রামের ফজলু মণ্ডলের বাড়িতে বসে ছিলেন তার মা রুশিয়া বেগম, স্ত্রী আম্বিয়া খাতুন ও প্রতিবেশী রাহেলা খাতুন। রাত আড়াইটার দিকে ফজলু মণ্ডলের ছেলে আব্দুল মান্নান তাদের ওপর হামলা করেন। এ সময় আম্বিয়া খাতুন দৌড়ে পাশের বাড়িতে চলে গেলেও বৃদ্ধা রুশিয়াকে শ্বাসরোধ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে মান্নান। রাহেলা খাতুন আশপাশের লোকজনকে খবর দিলেও তারা আসার আগেই হত্যা করা হয় রুশিয়া বেগমকে।

খবর পেয়ে পুলিশ শুক্রবার (৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। সে মানসিক প্রতিবন্ধী বলে দাবি পরিবারের।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। পরিবারের দাবি, সে মানসিক প্রতিবন্ধী, আমরা এ বিষয়ে তদন্ত করছি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মা বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে সানাউল্লাহ

কেশবপুরে বিভিন্ন পদে চাকুরির জন্য টাকা দিয়ে নিঃস্ব একাধিক পরিবার

ফেলানী হত্যার ১৫ বছর : জীবিত অবস্থায় মেয়ের হত্যার বিচার দেখতে চান মা-বাবা

কিশোরগঞ্জে বোনের নামে মিথ্যা বদনাম রটানো ও বিয়ে ভেঙ্গে দেওয়ার আক্রোশে বন্ধুকে খুন, গ্রেপ্তার- ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্বোধন হলো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।

জয় বাংলা স্লোগান দিয়ে হিরো আলমের ওপর হামলা

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হবে: আইনমন্ত্রী

সীতাকুণ্ডের কৃষকদের মধ্যে সচেতনা,বিষমুক্ত শাঁক সবজি উৎপাদনে ঝুঁকছেন