https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 9 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীতিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার রোমহর্ষক ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফুরকান মিয়া নিজেই ফোন করে স্বজনদের এ খবর জানিয়ে পালিয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মেদিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (৯ মেসকালে প্রতিবেশীদের চিৎকারে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয়া হয়। 

নৃশংস এ ঘটনায় নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিনতিন মেয়ে মীম (১৫), মারিয়া (ও ফারিয়া (এবং শ্যালক রসুল মিয়া। পেশায় প্রাইভেটকার চালক ফুরকান মিয়া বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামেবাবার নাম আতিয়ার রহমান মোল্লা।

স্বজনরা জানানশনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানানতিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বীভৎস দৃশ্য দেখতে পান। ঘরের মেঝেতে তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ পাশাপাশি পড়ে ছিল। মা শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাতমুখ বাঁধা অবস্থায় ঝুলছিল এবং শ্যালক রসুল মিয়ার মরদেহ পড়ে ছিল বিছানার ওপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের স্বজনরা।

পুলিশ জানিয়েছেপারিবারিক কলহের জেরে ফুরকান মিয়া এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতলরান্না করা পায়েশ ও কোকাকোলার বোতল উদ্ধার করা হয়েছে। এদিকে মরদেহের পাশে বেশ কিছু প্রিন্ট করা কাগজ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারেফুরকান হোসেন এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় ১০ লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ করেছিলেন। একই সাথে ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিলেন তিনি।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোআসাদুজ্জামান জানানউদ্ধার হওয়া অভিযোগের কপিগুলো এবং পারিপার্শ্বিক আলামত যাচাইবাছাই করা হচ্ছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফুরকান পলাতক রয়েছেন। এদিকে ঘটনা জানাজানি হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থলে ছুটে আসে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানানঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় তরুণ রোহন আগরওয়ালের বিশ্ব ভ্রমন

ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নেত্রকোণায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

নেত্রকোণায় মাছ নিধনের মামলা করায় হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

দোয়ারা বাজার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একদিন” সাক্ষর করেন একসপ্তাহের

সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে চালিয়ে দেয় – জিএম কাদের।

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড

বাবুগঞ্জ–মুলাদীতে ধানের শীষের বড় ব্যবধানের বিজয়

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি