https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে বসতঘরে আগুনে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৫, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর সদরে বসতঘরে আগুন লেগে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। আগুনে নয়টি ঘর ভস্মীভূত হওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

রোববার দুপুরে পাইকৈরদোল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এ কে এম মোর্শেদ।

নিহত দুধজান বেওয়া (৯০) ওই এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী।

নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এবং সদরের ইউএনও সারমিনা সাত্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোর্শেদ বলেন, “দুপুরে রান্না ঘরের চুলা থেকে প্রথমে ঘরে আগুন লাগে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দুধজান বেওয়া ঘরে আটকা পড়েন।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

আগুনে ৯টি ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইউএনও সারমিনা সাত্তার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের দুই বান্ডিল করে টিন দেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, “তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দিয়েছি। শুকনা খাবারও দেওয়া হয়েছে।”

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে পাকা ঘর করে দেওয়া হবে বলে জানান এমপি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

আম্মারে অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

নোয়াখালীতে দোকান ভাংচুর লুটপাট ভাড়াটে সন্ত্রাসী দ্বারা  নতুন ঘর নির্মাণের অভিযোগ

শেষ হলো আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের অফলাইন মিটআপ এবং পণ্য প্রদর্শনী

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

প্রতিদিন হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি!