https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি!

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ভারতীয় আধিপত্যবাদবিরোধী অন্যতম কণ্ঠস্বর শরিফ ওসমান বিন হাদির শহিদের সংবাদ প্রকাশের পর থেকে ফুঁসে ওঠে বাংলাদেশ। দ্রোহের আগুনে পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে হামলা হয় ছায়ানটে।

ছায়ানটে হামলায় অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্রজনতার দাবি ছায়ানট ভারতীয় দালাল তৈরি কারখানা সেই সাথে কালচারাল ফ্যাসিস্টও।

ছায়ানটে হামলার একদিন পর দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া নরেন্দ্র মোদির  বিজেপির পশ্চিমবঙ্গ শাখার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়।

যেখানে বলা হয়, বাংলাদেশ, ‘এমন এক দেশ যেখানে সঙ্গীতকে হারাম বলে দমন করা হয় আর নারীদের মুখ ঢেকে রাখতে বাধ্য করা হয়। এক অন্ধকারময় সমাজ, যেখানে স্বাধীনতার বদলে চলে ভয় আর দমন।’

পোস্টে আরও বলা হয়, প্রিয় বাঙালি ভাই ও বোনেরা, এবার জেগে ওঠার সময় এসেছে, এগুলো কোনো দূর দেশের বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের একেবারে পাশের দেশেই, ঘর থেকে কয়েক কিলোমিটার দূরে এই বর্বরতার আগুন জ্বলছে। সেই আগুনের আঁচ আজ এসে পড়ছে পশ্চিমবঙ্গেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উগ্রপন্থার অন্ধকার। আজ যদি আমরা না জেগে উঠি, তবে কাল এই নৃশংসতার আগুন আমাদের ঘরেই এসে পৌঁছাবে।’

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য ভাই-ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবতী স্ত্রী লাঞ্ছিত

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু।

রবীন্দ্র পুরস্কার-২০২৪ ভূষিত হলেন জবি অধ্যাপক

বঙ্গবন্ধু কৃষিকে অগ্রাধিকার দিয়ে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

মনোহরদীর শরীফ হত্যার আসামী শাকিল কাপাসিয়া থেকে গ্রেফতার

জবির প্রথম নারী ভিসি নিযুক্ত হলেন ড. সাদেকা হালিম

এবার এডি সায়েন্টিফিক ইনডেক্সে কুবির নতুন ৩১ শিক্ষক