https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 5 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনা আটঘরিয়া লাখ টাকার স্কুল ভবন হাজার টাকায় বিক্রি!

জামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

লাখ টাকার স্কুল ভবন হাজার টাকায় বিক্রি! পাবনার আটঘরিয়ায় নামমাত্র মূল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু ভবন বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার শিক্ষা কর্মকর্তা মোন্তাকিমুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে কাজে বাধা দেন অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা। জানা গেছে, চাঁদভা ইউনিয়নের সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি মাত্র এক বছর আগে জাতীয় পতাকার আদলে প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে রং করা হয়। ঠিক এক বছর পর চলতি বছরে ভবনটি পরিত্যক্ত দেখিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে মাত্র ১৭ হাজার ৩২৫ টাকায়। শুধু সড়াবাড়িয়া নয় আটঘরিয়ার উপজেলার এমন ৮টি পাকা ও সেমিপাকা স্কুল পরস্পর যোগসাজশ করে নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ফেব্রুয়ারি ৮টি ভবন দুটি প্যাকেজ গ্রুপে ভাগ করে উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা শিক্ষা অফিস। নিলামে প্রথম প্যাকেজ গ্রুপে ৪টি ভবনের ভিত্তিমূল্য ধরা হয় ৬৮ হাজার ৬৮২ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ গ্রুপে বাকি ৪টি ভবনের ভিত্তিমূল্য ধরা হয় ৪৯ হাজার ৩৮২ টাকা। উন্মুক্ত নিলাম হলেও দুইটি গ্রুপের বিপরীতে মাত্র ৩ জন অংশগ্রহণ করেন। নিলাম ডাকে প্রথম প্যাকেজ গ্রুপের ৪টি ভবন মাত্র ৬১৮ টাকা বেশি দিয়ে ৬৮ হাজার ৬৮২ টাকায় কিনে নেন মো. মহিদুল ইসলাম। আর দ্বিতীয় প্যাকেজ গ্রুপের ৪টি ভবন মাত্র ৮১৮ টাকা বেশি দিয়ে ৫০ হাজার ২০০ টাকায় কিনে নেন মো. লিটন হোসেন। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। তারা বলছেন, এক একটি ভবনে কয়েক টন করে লোহা রয়েছে। যার বাজার মূল্য ১-২ লাখ টাকা। যে পরিমাণে ইট আছে এর বাজার মূল্য কয়েক লাখ টাকা। এতো মূল্যের ভবন কীভাবে ১২ হাজার টাকা, ১৭ হাজার টাকায় বিক্রি হয়?

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

ছাত্রীহলের ফি কমাতে উপাচার্যের দপ্তর ঘেরাও, ফি কমলো ১৪০০ টাকা

তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত

দিপু হত্যা মামলায় আরও ৬ আসামি গ্রেফতার

বাবুগঞ্জে শিশু রাইসা হ.ত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, বাবার আত্মসমর্পণ; ‘চিরকুট’ নিয়ে নতুন রহস্য

হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

নোয়াখালীতে শিক্ষার্থী মাহমুদ বিদুৎস্পষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। 

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান