জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৫ দুস্থ রোগীর চিকিৎসায় ২৭ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সরকারিভাবে সহায়তা করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ঈশ্বরদী উপজেলার ৩৯ জন ও আটঘরিয়া উপজেলার ১৬ দুস্থ রোগী এ সহায়তা পান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঈশ্বরদী শহরের আকবরের মোড়ে সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের বাসভবনে রোগীদের ৫০ হাজার করে চেক তুলে দেওয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঈশ্বরদী শহরের আকবরের মোড়ে সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের বাসভবনে রোগীদের ৫০ হাজার করে চেক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা



















