https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 14 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ভুলি আকন্দ (৬৪)। সে নাটোরের সিংড়ার আদঘোলা গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে। আহতদের স্থানীয়রা ও পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহন ও নাটোর থেকে সিরাজগঞ্জগামী রত্না পরিবহনের দ্ইুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাস দুইটি ঘুরে পাশের খাদে নেমে যায়। এতে দুই বাসের যাত্রীরা আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এবং বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত রত্না পরিবহনের বাসযাত্রী ভুলি আকন্দের মৃত্যু হয়।

হানিফ পরিবহনের বাসযাত্রী আবু হাশেম জানান, তাদের বাসটি (হানিফ পরিবহন) অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রত্না পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বাস দুইটি জব্দ করা হয়েছে ও আহতদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চিন্ময়ের জামিন নিয়ে কড়া হুঁশিয়ারি হাসনাতের

৫০০ টাকার বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

যুবলীগ নেতার নেতৃত্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মারধরের অভিযোগ

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালামাল লুট

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: বেগমগঞ্জে নোয়াখালীর ডিসি। 

নেত্রকোণায় যুবলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে: ডা. তাহের

সুনামগঞ্জের দোয়ারা বাজারে মদের চালানসহ মাদক কারবারি আটক

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন ফরম সংগ্রহ