https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 9 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যুবকের মাথা ফাটানো সেই পুলিশ সদস্য বরখাস্ত

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

 

পুলিশ সদস্য সিরাজুল ইসলাম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে এক যুবককে লোহার রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগে পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম। এর আগে শনিবার (৮ এপ্রিল) সকালে চাটমোহর পৌর এলাকার মহিদ কোলনীর চৌধুরীপাড়ার সবেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মকবুল হোসেন প্রামাণিক (৩৫) উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন প্রামাণিকের ছেলে। আর সিরাজুল ইসলাম চাটমোহর থানার কনস্টেবল এবং থানা পুলিশের ওসি জালাল উদ্দিনের বডিগার্ড। তিনি মকবুলের ভাই সবেদের বাড়িতে ভাড়া থাকেন।

জানা গেছে, কয়েক দিন ধরে সবেদ প্রামাণিকের বাড়ির কাজ চলছিল। ভাই বিদেশে থাকায় এসব কাজের দেখাশোনা করছিলেন তার ছোট ভাই মকবুল হোসেন। শনিবার কাজের জিনিসপত্র নেওয়ার সময় গেটের সামনে রাখা অভিযুক্ত পুলিশ সদস্যের মোটরসাইকেল সরাতে বলেন মকবুল। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করেন সিরাজুল। এতে মকবুল মাটিতে লুটিয়ে পড়লে বেধড়ক পেটাতে থাকেন তিনি। এরপর মকবুলকে থানায় নিয়ে বসিয়ে রাখেন। এমনকি আটকের চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে আহত মকবুলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলাম ও চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাট কারাগারে তরুণ-তরুণীর বিয়ে

গাবুরায় ১০০ প‌রিবা‌রে ব্রতীর খাদ‌্যসমগ্রী বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: নুরুল হক নুর

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর।

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছেন অসাধু জেলেরা

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন