https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 6 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

সুনামগঞ্জ  প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রানকেন্দ্রে সরকারী টাকায় শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধ্যনগরে সরকারি টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়। ম্যুরালে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ডিজাইন উপেক্ষা করে, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন রোকনের ছবি স্থাপন করা হয়েছে। এ কারণেই ফুঁসে উঠেছে এলাকাবাসী। এবং ৩ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন তারা। দাবিগুলোর মধ্যে মুর‌্যাল থেকে এমপি ও তার সহোদরের ছবি অপসারণ, স্থাপত্যকর্মের মূল ডিজাইন পরিবর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সুউচ্চ মর্যাদায় আঘাত করার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্মারকলিপিতে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্মারকলিপি পেয়েছি এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে৷ কর্তৃপক্ষ এর যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন৷

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

‘প্রয়োজনের তাগিদে’ তারেক রহমানে আস্থা দিল্লির, জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চায় বিএনপি

গাফুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

তৃতীয় বিশ্ব জৈবধাতব রসায়নবিদের অভিজ্ঞতা বিনিময়

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।

রাজশাহীতে নারীর ঘরে আটক পুলিশ সদস্য

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর