https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৫ মে ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

প্রতিবেদক
Amirul Islam
মে ৫, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ ২ কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে উপজেলার পলিয়ানপুর থেকে ২ স্বর্ণ কারবারিসহ এ সোনা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন— মহেশপুর উপজেলার জিন্নাহনগর পলিয়ানপুর গ্রামের সাদির আলী মন্ডলের ছেলে আছানুর (৪৮) এবং চয়েন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডল (৫৮)।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে দুইজন ব্যক্তি মহেশপুরে পলিয়ানপুর এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করবে। এই তথ্যের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল কাজীরবেড় গ্রামের খোলা মাঠের মধ্যে অ্যাম্বুশ স্থাপন করে। এরপর তারা দেখতে পান দুইজন ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শূন্য লাইনের দিকে যাচ্ছে। সে সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ২ কেজি ৩৩১.১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, খাকি রঙের কসপেপ দিয়ে পেঁচানো জব্দ স্বর্ণের বারগুলো আসামিদ্বয়ের পরিহিত লুঙ্গির কোমরে মোড়ানো অবস্থায় ছিল। ওই স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬শ টাকা।

লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে মহেশপুর থানায় মামলা দায়ের এবং ২০টি স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালামাল লুট

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দোগে জাতীয় শোক দিবস পালন

চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ইফতার মাহফিল ও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়—সমর্থকদের বিদ্রুপ

১০ হাজার টাকা চুক্তিতে নির্বাচন অফিসে আগুন দিল ছাত্রলীগ নেতার ভাই

বড়লেখায় মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটের ১ বছরের কারাদণ্ড

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

ভোটকেন্দ্রে সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা

গোলাম রহমান চৌধুরী জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত