https://www.facebook.com/shirsokhabor/
Friday , 17 April 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব আহিদুল ইসলাম প্রিন্স, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম ফকির, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময়

বাবার জন্য ভোট ভিক্ষা চাইলেন সাবেক এমপি কন্যা হাবিবা কিবরিয়া

নিজেই স্ত্রীকে হত্যা করে থানায় অভিযোগ, ঘাতক স্বামী আটক

১৫ই আগষ্ট ‘জাতীয় শোক দিবসে’- রিপন গুণে’র কবিতা

বাবুগঞ্জে লাকুটিয়া সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

কুমিল্লার বরুড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ২ নিহত ৩ আহত

তিন দাবিতে সংসদ ভবনে জুলাই যোদ্ধারা

দোয়ারা বাজারে সরকারি শিশু পার্কে আগুন দিলো দূর্বিত্তরা

আজ মাওলানা আবদুর রশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী

জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল